ইরানে হামলা সমাপ্ত ঘোষণা ইসরাইলের

ইরানে হামলা শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল। তাদের দাবি, অভিযান শেষে সফলভাবে তাদের যুদ্ধবিমান দেশে ফিরে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইসরায়েলের সামরিক বাহিনী বলছে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইরান এবং ওই অঞ্চল জুড়ে তাদের ছায়া সহযোগী বিরামহীন হামলার জবাব দেয়ার অধিকার বিশ্বের অন্য সব সার্বভৌম দেশের মতো ইসরায়েল রাষ্ট্রেরও আছে।

ইরানের ক্ষেপণাস্ত্র নির্মাণ স্থাপনায় আঘাত আনার দাবি করেছে ইসরায়েল। ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তাদের সামরিক স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, গত বছর ইসরায়েলে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান, তা এখান থেকেই তৈরি করা হয়েছিল। সেই স্থাপনা লক্ষ্য করেই হামলা চালিয়েছে তারা।

আর ইরানের আকাশ প্রতিরক্ষাবাহিনী জানায়, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে কিছু অঞ্চলে সীমিত আকারের ক্ষতি হয়েছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card