মালয়েশিয়ায় ৪৯০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটকদের মধ্যে বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তবে কতজন বাংলাদেশি তা জানা যায়নি।
বুধবার (৩১ জানুয়ারি) গভীর রাতে সেলাঙ্গর রাজ্যের ক্লাং-এর একটি শিল্প এলাকায় তাদের আটক করা হয়।
খবরে বলা হয়, ক্লাং-এর শিল্প এলাকায় পাঁচতলা অ্যাপার্টমেন্টের আশপাশের কারখানায় অভিবাসীরা বসবাস করতেন। বুধবার স্থানীয় সময় রাত আড়াইটায় এ অ্যাপার্টমেন্টে চালানো হয় অভিযান।
অভিবাসন বিভাগ বলছে, স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ ও তথ্য পাওয়ার পর পুলিশ এলাকায় প্রায় এক মাস ধরে নজরদারি চালায়। অ্যাপার্টমেন্টের আটটি ব্লকের মধ্যে চারটি ব্লকে অভিযান চালায় অপারেশন টিম। আটক অভিবাসীদের কাছে বৈধ ভ্রমণ নথি ছিল না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
আরও পড়ুন :
- অ্যাসিড নিক্ষেপ করে স্ত্রীকে হত্যার দায়ে সাবেক স্বামীর মৃত্যুদণ্ড
- সংসদের শুরুর দিনে ‘কালো পতাকা’ মিছিল করবে বিএনপি
- বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাজিম উদ্দিন প্রধানকে বিজয় করার লক্ষ্যে সভা
- বিয়ের অনুষ্ঠানে আসার সময় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু
- রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যাক্তির মৃত্যু

Comments are closed.