জানা গেছে, এর আগেও পাইপ দিয়ে একই পরিমাণ লেবুর শরবত পান করে রেকর্ড গড়েছিলেন ডেভিড রাশ। তখন সময় লেগেছিল ১৬ দশমিক ৫ সেকেন্ড। কিন্তু জার্মানির সিরিয়াল রেকর্ড ভঙ্গকারী আন্দ্রে অরটলফ মাত্র ১৬ সেকেন্ডে ১ লিটার লেবুর শরবত খেয়ে সে রেকর্ড ভেঙে ফেলেন। এবার ফের ডেভিড তার হারানো মুকুট ফিরে পেতে মাত্র ১৩ দশমিক ৬৪ সেকেন্ডে ১ লিটার লেবুর শরবত পান করেছেন।
এদিকে, ডেভিড রাশের সর্বশেষ এই প্রচেষ্টা সফল হলে তার সমসাময়িক বিশ্ব রেকর্ড হবে ১৬৫টি, যা এখনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কাছ থেকে পর্যালোচনা ও অনুমোদন পেতে হবে। তাঁর লক্ষ্য বিশ্বে সবচেয়ে বেশি রেকর্ডের মালিক হওয়া। এটি হতে হলে তাঁর ঝুলিতে থাকতে হবে অন্তত ১৮৩টি রেকর্ড।

Comments are closed.