আলোচিত সমাজকর্মী ইবিট লিও। তিনি মালয়েশিয়ায় ‘মানবতার ফেরিওয়ালা’ বলে খ্যাত। বাংলাদেশে এসে তিনি যোগ দিয়েছেন ইজতেমায়। এর আগে তিনি তার কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ সুন্দর।’

লিও বলেন, ‘বাংলাদেশে এসেছি। বাংলাদেশেকে ভালোবাসি। আখেরি মোনাজাতে অংশ নিতে চাই।’
গত বছর বিশ্ব ইজতেমার সময় প্রথম বাংলাদেশে আসেন দাঈ ইবিট লিউ। এরপরই বাংলাদেশের মানুষের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি।
গত বছর বাংলাদেশে অবস্থানের সময়কালে ওস্তাদ ইবিট লিও টঙ্গী রেলস্টেশন এলাকায় ছিন্নমূল শিশু ও রেলস্টেশন কেন্দ্রিক অসহায়, সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেন। খাবার নিতে আসা সাধারণ মানুষদের সাথে কথাও বলেন তিনি।
মালয়েশিয়ার সাধারণ মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত ওস্তাদ ইবিট লিও। নিজের কাজের মাধ্যমে ইবিট লিও ইতিমধ্যে সবার কাছে একজন মানবিক মানুষ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। যেকোনো বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে ছুটে যান তিনি সাধারণ মানুষের কাছে।
ইবিট লিউর পুরো নাম-ইবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিউ। ১৯৮৪ সালের ২১ ডিসেম্বর মালয়েশিয়ার পাহাং রাজ্যে তিনি জন্মগ্রহণ করেছেন। মালয়েশিয়ার সাধারণ মানুষের কাছে ইবিট লিউ ‘মানবতার ফেরিওয়ালা’ নামে পরিচিত। কারণ কারো বিপদে-আপদের খবর শুনলেই সহযোগিতার হাত বাড়িয়ে ছুটে চলেন তিনি। এছাড়াও তিনি মালয়েশিয়ার একজন ইসলামি উদ্যোক্তা ও ধর্ম প্রচারক। মানবকল্যাণে অবদান রাখায় মালয়েশিয়ায় তিনি বিভিন্ন মর্যাদাপূর্ণ পুরষ্কার পেয়েছেন।
