টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা এর প্রথম পর্ব।
লাখ লাখ মুসল্লির পদভারে মুখরিত ইজতেমা ময়দান। ইতিমধ্যে ইজতেমা শুরুর আগেই মূলপ্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে। ময়দানে জায়গা না পেয়ে ময়দানের সামনে রাস্তার পাশে ফুটপাতে তাবু টেনে বসে পড়ছে জামাতী মুসল্লিরা। জানা যায়, বিশ্ব ইজতেমার মূলপ্যান্ডেলের ভেতরে মোট ১০৪টি খিত্তা রয়েছে। ১৪টি খিত্তা সংরক্ষণে রেখে বাকি খিত্তাগুলোতে সারা দেশের মুসল্লিরা অবস্থান করছেন। জেলা ভিত্তিক খিত্তা থাকায় যারা আসেননি তাদের জন্য জায়গা সংরক্ষিত রাখা হয়েছে।
যেসকল জামাত ইতিমধ্যে নিবন্ধিত হয়েছে সেসব জামাতের জন্য খিত্তায় জায়গা সংরক্ষণ করা হয়েছে। ফলে অনিবন্ধিত ও নতুন জামাতগুলো খিত্তায় জায়গা পাচ্ছে না। জামাত বেঁধে আসার কারণে তারা মূলময়দানের বাইরে রাস্তার পাশে ফুটপাতে তাবু ঘেরে অবস্থান শুরু করেছেন।

টঙ্গী ইজতেমার প্রধান ফটকের সামনে টঙ্গী- কামারপাড়া সড়কের মিলগেট এলাকায় রাস্তার দুই পাশে অসংখ্য তাবু টাঙানো হচ্ছে।
আরও পড়ুন :

Comments are closed.