ঢাকাসহ দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দেশের ৫ বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় আজ সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও নোয়াখালী জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা ও খুলনা বিভাগের দু-য়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে দেশের অন্যান্য জায়গায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস বলছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া আগামীকাল সোমবার (১৮ মার্চ) সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে পরদিন মঙ্গলবার (১৯ মার্চ) সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card