রাশিয়ার প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

সদ্য সমাপ্ত রুশ প্রেসিডেন্ট নির্বাচনে ৯৯ শতাংশ ভোটকেন্দ্রের গণনা শেষে ভ্লাদিমির পুতিন ৮৭ দশমিক ৩৩ শতাংশ ভোট পেয়েছেন। এটি তার রেকর্ড বিজয়। নির্বাচনে তার কোনও প্রতিদ্বন্দ্বী ছিল না।

এ বিজয়ের মাধ্যমে পুতিনের আরও ৬ বছরের জন্য ক্ষমতায় থাকা নিশ্চিত হলো। ১৮ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সদ্যসমাপ্ত নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে নিজের ক্ষমতাকে আরও পোক্ত করেছেন। যদিও এই নির্বাচন গণতান্ত্রিক বৈধতার সংকটের কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।

নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে পুতিন পশ্চিমা বিশ্বকে উপেক্ষা করার এবং ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্তের প্রতিফলন হিসাবে এই ফলাফলটি তুলে ধরেন।

এনএএন টিভি

Share this news as a Photo Card