এ বছর হজযাত্রীদের টিকা মিলবে ৭৯টি কেন্দ্রে

ঢাকাসহ সারাদেশে এ বছর হজযাত্রীদের ৭৯টি কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা (মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) দেওয়া যাবে।

স্বাস্থ্য অধিদফতরের সরবরাহ করা এসব কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।শনিবার (২৯ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই তালিকা প্রকাশ করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ২১ মে শুরু হবে হজ ফ্লাইট।

এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

এর মধ্যে, সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

এদিকে, নয়বার সময় বাড়ানোর পর শেষ হয়েছে হজের নিবন্ধন। যদিও কোটা এখনো ফাঁকা রয়েছে।

সবশেষ তথ্যানুযায়ী, এ বছর মোট এক লাখ ২০ হাজার ৪৯১ জন নিবন্ধিত হয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্য বলছে, স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেওয়ার নির্ধারিত কেন্দ্রগুলোর মধ্যে ঢাকা ছাড়া সব জেলার সিভিল সার্জনের অফিস (৬৩ জেলার)রয়েছে।

রাজধানী ঢাকায় টিকা নেওয়া যাবে-

১. ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল,

২. স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল,

৩ .শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল,

৪. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল,

৫. মুগদার পাঁচ শ’ শয্যা বিশিষ্ট হাসপাতাল,

৬. ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতাল,

৭. রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল,

৮. বাংলাদেশ সচিবালয় ক্লিনিক, ঢাকা ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতাল,

৯. গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল

১০. শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে।

এছাড়াও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল,

বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, দিনাজপুরের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে হজযাত্রীরা স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে পারবেন।

আরও পড়ুন:

এনএএন টিভি