গত ২২ আগস্ট সেনাবাহিনী প্রধান পিপলস লিবারেশন আর্মির সদর দফতরে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরবর্তীতে, সেনাবাহিনী প্রধান পিপলস লিবারেশন আর্মির স্থল বাহিনীরপলিটিক্যাল কমিশার জেনারেল চেন হুই এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
গত ২৩ আগস্ট, সেনাবাহিনী প্রধান চীনের নোরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাঙ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ সেনাবাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রচলিত নোরিনকো গ্রুপ এর বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জামাদির আপগ্রেডেশন ও রক্ষণাবেক্ষণের বিষয়েও উক্ত বৈঠকে আলোচনা করা হয়।
সেনাবাহিনী প্রধান পিপলস লিবারেশন আর্মির অ্যাকাডেমি অব আর্মড ফোর্সেস এর বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধাদিসহ বিভিন্ন সামরিক সরঞ্জামাদি উৎপাদন গবেষণাগার পরিদর্শন করেন। উল্লেখ্য, আন্তর্জাতিক মানের উক্ত একাডেমিতে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা কারিগরি প্রশিক্ষণ নিয়ে থাকেন।
