নির্বাচনের আগে ২ হাজার এএসআই সরাসরি নিয়োগ দেয়া হবে: আইজিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুই হাজার নতুন এএসআই সরাসরি নিয়োগ দেওয়া হবে। এছাড়া, দুই হাজার এএসআই আসবে পদোন্নতির মাধ্যমে।

এনএএন টিভি