পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচললের অনুমতি ঈদ উপহার

পদ্মাসেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়াকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঈদ উপহার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে মুন্সিগঞ্জে পদ্মাসেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল চলাচল পরিদর্শন শেষে

সাংবাদিকদের প্রধানমন্ত্রীর এই ঈদ উপহারের কথা জানান।

এ সময় নিয়ম মেনে মোটরসাইকেল চলায় বাইকারদের ধন্যবাদ দেন এবং আহ্বান জানান শৃঙ্খলার এ ধারা অব্যাহত রাখার।

নিয়ম না মেনে চললে মোটরসাইকেল চলাচল আবার বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্ক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

পরে ওবায়দুল কাদের মাওয়া ও জাজিরা প্রান্তসহ পুরো পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং নিজে পদ্মাসেতুর টোল পরিশোধ করেন।

এর আগে, গত মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান,

“২০ এপ্রিল থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি ঘোষণা করেন। তবে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার হবে।

আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতুর বাম পাশের সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলবে।”

উল্লেখ্য, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য খুলে দেয়া হয়।

পরে এক তথ্য বিবরণীতে বলা হয়, ২৭ জুন সোমবার ভোর ৬টা থেকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয়া হয়।

২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হলে প্রথম দিনে অন্তত ৪৫ হাজার যানবাহন পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ২৭ হাজার।

Share this news as a Photo Card