প্রধান শিক্ষকের ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দুই হাজার ১৬৯টি পদে প্রকাশিত বিজ্ঞপ্তিকে ‘অবৈধ’ দাবি করে বাতিল চেয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। একই সঙ্গে তারা প্রাথমিকের প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবি তুলেছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

শেখ হাসিনা কিছু ক্ষুদে স্বৈরাচার রেখে গেছেন : আমীর খসরু

এতে বলা হয়, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বহু বছর ধরে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবি জানিয়ে আসছেন।

কিন্তু পিএসসি সম্প্রতি একটি অবৈধ ও শিক্ষকবিরোধী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা প্রাথমিক শিক্ষকদের স্বার্থের পরিপন্থি এবং দীর্ঘদিনের ন্যায্য দাবিকে উপেক্ষা করে। 

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি স্পষ্টভাবে জানাচ্ছে যে, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি ছাড়া অন্য কোনো প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়। পিএসসির অবৈধ বিজ্ঞপ্তি অবিলম্বে বাতিল করতে হবে এবং প্রাথমিক শিক্ষকদের অধিকার নিয়ে কোনো প্রকার তামাশা আর সহ্য করা হবে না। দেশে প্রথমবার নাগরিক সেবাকেন্দ্রে চালু হলো পাসপোর্ট সেবা।

এদিকে, এ দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁও সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও সচিবালয় প্রাঙ্গণে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মানববন্ধন করবে।

এসময় তারা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে স্মারকলিপি দেবেন। 

গত ৩১ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সরকারি কর্মকমিশন (পিএসসি) মোট দুই হাজার ১৬৯টি পদের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তি অনুসারে, প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীনদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করা হয়েছে।

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এ গ্রেড নির্ধারণ করা হয়েছে।