মাদক কারবারিদের গুলিতে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে আইজিপি

রাজধানীর পল্টনে মাদক কারবারিদের গুলিতে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়েছিলেন আইজিপি বাহারুল আলম। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের পুলিশ সদস্যদের দেখতে যান তিনি।

আইজিপি আহতদের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। এ সময় সংশ্লিষ্ট বিভাগের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বুধবার গভীর রাতে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ডিএমপি গোয়েন্দা বিভাগের (ডিবি) দুই সদস্য আহত হন। আহতরা হলেন- সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন। তারা লালবাগ বিভাগের দায়িত্বে ছিলেন।

জানা যায়, গোপন খবরের ভিত্তিতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেরবিপরীত পাশে একটি প্রাইভেট কারের গতিরোধের চেষ্টা করেন তারা। এ সময় ভেতর থেকে মাদক কারবারিরা গুলি চালায়। এতে এএসআই আতিক হাসানের পেটের বাঁ পাশে ও কনস্টেবল সুজনের বাঁ হাঁটুতে গুলি লাগে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এনএএন টিভি