রাজধানী ঢাকার বায়ুর মানের বেশ উন্নতি

আজ রাজধানী ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। শনিবার মধ্যরাতে বৃষ্টির কারণে ঢাকার বায়ুর মানের উন্নতি হয়।

রবিবার সকাল ৮টা ৩৫ মিনিটে বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে ছিল ভারতের দিল্লি। শহরটির স্কোর ছিল ২৭৩। অর্থাৎ সে সময় ওই শহরের বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল। দ্বিতীয় অবস্থানে ছিল কঙ্গোর কিনশাসা। এই শহরটির স্কোর ১৬৮। অর্থাৎ সেখানকার বায়ুও অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

অন্যদিকে, রাজধানী ঢাকার অবস্থান ছিল ১১ নম্বরে। এই শহরের স্কোর ১৫২। অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনএএন টিভি

Share this news as a Photo Card