রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ১০-১২ ফেব্রুয়ারি তিনদিন অবকাশযাপনে রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সফরে যাবেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক বরাবর রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১০-১২ ফেব্রুয়ারি পর্যন্ত রাঙ্গামাটি জেলার সাজেক সফর করবেন। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের গমনাগমনের প্রশাসনিক, আবাসন ব্যবস্থা ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বছরের ২০-২২ ডিসেম্বর তিনদিন রাষ্ট্রপতির সাজেক ভ্যালি সফরের শিডিউল থাকলেও পরে ‘অনিবার্য কারণবশত’ উল্লেখ করে সফরটি স্থগিত করে রাষ্ট্রপতির কার্যালয়।

Comments are closed.