১৪ দলের নেতাদের সঙ্গে বিকালে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার বিকেলে গণভবনে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

এর আগে ২৩ মে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। সেদিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভায় নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর নেতৃত্বে জোট সঙ্গীরা ভবনের ভেতরে গিয়ে আগুনে পুড়ে যাওয়া ভবন দুটির ধ্বংসযজ্ঞ দেখেন। পরে নেতৃবৃন্দ দেশের মানুষকে এই ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এনএএন টিভি