বাংলাদেশ পুলিশে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতর থেকে জারি করা আলাদা আদেশে তাদের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
আদেশে বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লিখিত পদে/স্থানে বদলি ও পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা আদেশে এ বদলি/পদায়ন করা হয়।
