আজ রাত সাড়ে ১০টায় প্রতীকী ‘ব্ল্যাক আউট’

আজ ঐতিহাসিক ২৫ মার্চ। মহান মুক্তিযুদ্ধের শোকস্মৃতিবাহী গণহত্যা আর নিষ্ঠুর ধ্বংসযজ্ঞের ‘কালরাত’। জাতীয় ‘গণহত্যা দিবস’।

জাতি গভীর বেদনায় প্রতিবছর স্মরণ করে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার নিরীহ শহীদ আর প্রতিরোধ সংগ্রামে আত্মদানকারী বীর যোদ্ধাদের।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গণহত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে আজ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে।

আজ

তবে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) ও জরুরি স্থাপনাগুলো এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে দিবসটির ৫৩ বছর পূর্তিতে আজ রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ৫৩টি মশাল প্রজ্বালন করবেন

এবং আলোর মিছিলে নেতৃত্ব দেবেন মহান মুক্তিযুদ্ধের অধিনায়করা, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।

আলোর মিছিলের শুরুতে থাকবে মুক্তিযুদ্ধের মহান শহীদদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিন দেশে ও বিদেশে নির্মূল কমিটির সব শাখা শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের স্বাধীনতাসংগ্রামে শহীদ ও গণহত্যায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে।

তার আগে সকাল সাড়ে ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গণহত্যা দিবসের ওপর আলোচনাসভা হবে।

সারা দেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এ ছাড়া স্কুল, কলেজ, মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণা ও আলোচনাসভা হবে।

ঢাকাসহ সব সিটি করপোরেশনের মিনিপোলগুলোতে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে।

সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে আলোচনাসভা। বিভিন্ন রাজনৈতিক দল দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ বিকেল ৩টায় একাত্তরের ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি দেওয়ার এবং গণহত্যায় জড়িত পাকিস্তান সেনাবাহিনীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে বিচারের দাবিতে মানববন্ধন করবে।

ঢাকায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করা হবে।

২০১৭ সাল থেকে আজকের দিনটিকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করা হচ্ছে।

আরও পড়ুন :

শামীম ওসমানের সুস্থতা কামনায় মসজিদে মসজিদে দোয়া

Share this news as a Photo Card