আজ শিক্ষার্থীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে রিটের আদেশ

আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে আজ (বুধবার)।

মঙ্গলবার (৩০ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি ও আদেশের জন্য রয়েছে।

গতকাল সোমবার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদেশের জন্য মঙ্গলবার (৩০ জুলাই) দিন ধার্য করেন হাইকোর্ট।

ওইদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল হক (জেড আই) খান পান্না, ব্যারিস্টার সারা হোসেন এবং ব্যারিস্টার অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান। শুনানিতে তাদের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

সোমবার (২৯ জুলাই) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। তাদের পক্ষে রিটটি করেন ব্যারিস্টার অনীক আর হক।

রিট আবেদনে সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

আরও পড়ুন : আজ থেকে স্বাভাবিক সূচিতে চলবে অফিস

ইন্টারনেটের ধীরগতির কারণ ভিপিএন ব্যবহার: পলক

 

এনএএন টিভি

Share this news as a Photo Card