মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের পাটমহাল এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আল আমিন উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি বুরুদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলা, পৌর বিএনপি ও সব অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের পতন ও পলায়ন দিবস পালন উপলক্ষে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার সময় উপজেলার বুরুদিয়া ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে উপজেলা বিএনপি অফিসের সামনে আসে। এ সময় আল আমিন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান জানান, ওই বিএনপি নেতাকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে তিনি স্ট্রোক করে মারা গেছেন।

One Reply to “আনন্দ মিছিলে যোগ দিয়ে বিএনপি নেতার মৃত্যু”
Comments are closed.