জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (৬ আগস্ট) বেলা ১১টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন।জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা এ ছাড়া বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরবেন তিনি।
বিষয়টি মঙ্গলবার (৫ আগস্ট) রাতেই বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজকের সংবাদ সম্মেলনে ‘জুলাই ঘোষণাপত্র’ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক ভাষণের বিষয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি।
এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা ইতিবাচকভাবে নিয়েছে বিএনপি।
মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “আমরা জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। এটি একটি সময়োপযোগী পদক্ষেপ।”

One Reply to “আজ জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে”
Comments are closed.