‘এই কালো সংস্কৃতি থেকে আমাদের ধীরে ধীরে উঠে আসতে হবে’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার (১০ মে) দুপুরে গাজীপুরের জয়দেবপুরের আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে গাজীপুর সিটি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কাল তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, ২৫ মে গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতীক পেয়ে ইতোমধ্যে প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা।
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে দিকনির্দেশনা দিতে আজ গাজীপুর যান প্রধান নির্বাচন কমিশনার। এরপর দুপুরে সকল প্রার্থী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন।
প্রার্থীদের অভিযোগের বিষয়ে সিইসি বলেন,
‘নির্বাচন কমিশনের পক্ষে শত-সহস্র সমস্যা সমাধান করা সম্ভব নয়।’
‘কতগুলো সমস্যা শ্বাশত, যেমন কালো টাকার কথা বলেছেন। এটাকে আমরা বলি সেলফ ডিফেন্স, আত্মরক্ষার্থমূলক বা নিজের স্বার্থে যেটা করণীয় সেই পদক্ষেপগুলো আপনাদের নিতে হবে। নির্বাচন কমিশনের পক্ষে শত-সহস্র সমস্যা সমাধান করা সম্ভব নয় ‘
হাবিবুল আউয়াল বলেন,
‘মাঠে যখন খেলা হবে দুই পক্ষকেই খেলতে হবে।
আমি যদি কালো টাকা বিতরণ করে থাকি, আরেকজনকে এই কালো টাকা বিতরণ প্রতিহত করার চেষ্টা করতে হবে যতদূর সম্ভব।
নির্বাচন কমিশন এসে, পুলিশ এসে রাতারাতি সেটা করতে পারবে না। অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হবে না।’
আরও পড়ুন :
- চট্টগ্রামে লরির কন্টেইনার উল্টে পড়ে ২ যাত্রী নিহত
- ঘূর্ণিঝড় মোচার আশঙ্কায় ফসল তুলতে গিয়ে গলদঘর্ম চাষিরা
- নারায়নগঞ্জে ১৮ মাস পর শিশু বাচ্চার পেট থেকে বের হলো ”মোপ”
- ছেলেকে হত্যা: প্রতিবন্ধী বাবার পাশে জেলা প্রশাসক
- লক্ষ্মীপুরে যুবক হত্যায় বাবা-ছেলেসহ তিনজনের যাবজ্জীবন
- কয়েক ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ‘মোখা’
- জাহাঙ্গীরের বিষয়ে সিদ্ধান্ত নেবে দল: কাদের
- কয়েক ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ‘মোখা’
- নওগাঁয় মাদকসেবী সুইপারের মরদেহ উদ্ধার
- শাকিব খানকে সাক্ষাৎকার নিয়ে যে উপদেশ দিলেন বুবলী
- রূপগঞ্জে হাইওয়ে পুলিশকে ঘুষ দিয়ে চলে নিষিদ্ধ যানবাহন
- বুবলীর সঙ্গে আর কাজ করব না, এটা চূড়ান্ত: শাকিব
- রুপগঞ্জে বিস্ফোরণ; দগ্ধ সাতজনের বাঁচলো না কেউই
- মগবাজার ফ্লাইওভারে ট্রাকের সাথে তিন যানের ধাক্কা

Comments are closed.