চতুর্থ ধাপের প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭.৩১ শতাংশ: ইসি সচিব

উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের প্রথম ৪ ঘণ্টায় ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম।

বুধবার (৫ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, ২৬ জেলার ৬০ উপজেলায় নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে। বিকেল চারটায় ভোট শেষ হবে।

গত ৮ মে থেকে ষষ্ঠ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আগামী ৯ জুন ২০ উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে এবারের ভোটগ্রহণ শেষ হবে।

এনএএন টিভি

Share this news as a Photo Card