ঢাকায় জ্বালানি তেলের আকার সংকট তীব্র

রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। বেশিরভাগ পাম্পগুলো বন্ধ থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। যেসব পাম্প খোলা, সেগুলোতেও লম্বা লাইন। তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না স্বস্তি।

অনেককে মঙ্গলবার (২৫ মার্চ) রাতভর অবস্থান করতে দেখা গেছে ফিলিং স্টেশনগুলোর সামনে। সামান্য তেল সংগ্রহের আশায় কেটেছে নির্ঘুম রাত। রাত পেরিয়ে বুধবার সকালেও পাল্টায়নি সেই চিত্র।

চালক ও সাধারণ ভোক্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে সৃষ্ট এই সংকটে বিপাকে নগরজীবন। পরিবহন থেকে শুরু করে দৈনন্দিন কাজ, সবখানেই পড়েছে নেতিবাচক প্রভাব।

Share this news as a Photo Card