দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে গ্রামে ১১ কোটি ৬০ লাখ আর শহরে বাস করেন ৫ কোটি ৩৭ লাখ মানুষ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারোর জনশুমারির চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, ২০১১ সালে প্রতি বর্গকিলোমিটারে ৯৭৬ জন করে বসবাস করলেও ২০২২ সালে এসে প্রতি বর্গকিলোমিটারে ১ হাজার ১১৯ জন করে বসবাস করছেন।
এর আগে প্রাথমিক প্রতিবেদন দেয় সংস্থাটি। পরবর্তীতে তৃতীয় পক্ষ হিসাবে যাচাই-বাছাই করে আরও একটি প্রতিবেদন দেয় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।
সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের জনসংখ্যা ছিল ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১।
চলতি বছর জুলাইয়ে বিবিএস প্রকাশিত পরিসংখ্যানে যা দেখানো হয়েছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬।
২০০১ সালে দেশে জনসংখ্যা ছিল ১২ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার ২৬৩ জন। ১৯৯১ সালে ছিল ১০ কোটি ৬৩ লাখ ১৪ হাজার ৯৯২ জন।
১৯৮১ সালে ছিল ৮ কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬৫ জন ও ১৯৭৪ সালে দেশে জনসংখ্যা ছিল ৭ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৭১ জন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।
মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।
আরও পড়ুন :
- বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে : তথ্যমন্ত্রী
- সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, ভারতীয় স্বামী-স্ত্রী নিহত
- যুদ্ধবিরতির আগে গাজায় জাতিসংঘ-অধিভুক্ত স্কুলে হামলা, নিহত ৩০
- তানজিন তিশাকে অভিনয় থেকে বিরত রাখার আহ্বান
- যুদ্ধবিরতির আগে গাজায় জাতিসংঘ-অধিভুক্ত স্কুলে হামলা, নিহত ৩০
- ‘এখনও নির্বাচনে আসার সুযোগ আছে বিএনপির’ : সেতুমন্ত্রী
- রংপুরে অবরোধের পাশাপাশি বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা
- নরসিংদী জেলার ৫টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন
- রংপুরে অবরোধের পাশাপাশি বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা

Comments are closed.