নিলামে জয়নুল আবেদিনের চিত্রকর্ম সোয়া ৪ কোটি টাকায় বিক্রি

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত শিল্প সংস্থা সোথেবির আয়োজিত একটি নিলামে জয়নুল আবেদিনের দুটো বিখ্যাত শিল্পকর্ম প্রায় সোয়া চার কোটি টাকায় বিক্রি হয়েছে।

শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম বাংলাদেশের সংস্কৃতির একটি চিরন্তন অংশ। সম্প্রতি তিনি তার দুটো শিল্পকর্মের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত শিল্প সংস্থা সোথেবির আয়োজিত একটি নিলামে জয়নুল আবেদিনের দুটো বিখ্যাত শিল্পকর্ম রেকর্ড দামে বিক্রি হয়েছে।

২০ মার্চ নিউ ইয়র্কে ‘মডার্ন অ্যান্ড কনটেম্পোরারি সাউথ এশিয়ান আর্ট’ শীর্ষক এক নিলামে আধুনিক ও সমসাময়িক দক্ষিণ এশীয় শিল্পীদের চিত্রকর্মের মধ্যে শিল্পাচার্যের ‘সাঁওতাল দম্পতি’ এবং ‘সিটিং লেডি’ (বসে থাকা এক নারীর তৈলচিত্র) শিরোনামের চিত্রকর্ম দুটো ৬ লাখ ৬০ হাজার ৪০০ মার্কিন ডলারে (বাংলাদেশি টাকায় প্রায় সোয়া চার কোটি) বিক্রি হয়েছে।

‘সোথবি’ এবং ‘সাউথ এশিয়ান নেটওয়ার্ক’ নামে একটি দক্ষিণ এশীয় আর্ট পেজের ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করা হয়েছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card