পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ তার পদ থেকে পদত্যাগ করেছেন। আজ রোববার (১১ আগস্ট) তিনি শিক্ষা মন্ত্রণালয় বরাবর এ পদত্যাগপত্র পাঠান।

এর আগে গত শুক্রবার ‘ছুটি ছাড়াই অস্ট্রেলিয়ায় থেকে বেতন নিচ্ছেন ইউজিসি চেয়ারম্যান’ শিরোনামে সংবাদ প্রকাশ করে বাংলাদেশ প্রতিদিন।
জানা গেছে, কাজী শহীদুল্লাহ গত বছর থেকেই অস্ট্রেলিয়া আছেন। মাঝে একবার দেশে আসেন তিনি। দীর্ঘদিন ধরে ইউজিসির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর।

ইউজিসি সূত্রে জানা গেছে, পদত্যাগপত্রে কাজী শহীদুল্লাহ লিখেছেন- “আমি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৩ সালের ২৮ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতার কারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অফিস আদেশ অনুযায়ী গত বছরের ২০ আগস্ট থেকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক কাজী শহীদুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বও পালন করেছেন।

আরও পড়ুন : কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না: নাহিদ

সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক

সাঈদ-মুগ্ধ ভাইদের মতো সাহসী হতে চেয়েছিল আহনাফ, হয়েছেও তাই

জয়ের দাবির প্রেক্ষিতে এবার মুখ খুললেন মির্জা ফখরুল

বঙ্গোপসাগরে মালবাহী ট্রলার ডুবে তিন শিশুসহ চার রোহিঙ্গার মৃত্যু

ভেঙে ফেলা হয়েছে ঐতিহাসিক মুজিবনগর শহীদ স্মৃতি কমপ্লেক্সের ৬০০ ছোট-বড় ভাস্কর্য

এনএএন টিভি