পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ জুন সকাল থেকে ঈদযাত্রায় বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে।
বৃহস্পতিবার (৮ জুন) বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক শুভঙ্কর ঘোষ এই তথ্য জানিয়েছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। ঈদের সরকারি ছুটি শুরু হবে এর আগের দিন থেকে।
তাই ২৭ এবং ২৮ জুনের বাসের টিকিটের চাহিদা থাকবে সবচেয়ে বেশি।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক শুভঙ্কর ঘোষ জানান, এবার যেহেতু কোরবানির ঈদ।
রাস্তায় উভয় পাশেই গাড়ির চাপ থাকতে পারে। ঘরমুখী যাত্রী নিয়ে গাড়ি যেমন ঢাকা থেকে বের হবে, একইভাবে কোরবানির পশুর ট্রাকও ঢাকায় প্রবেশ করবে।
ফলে অন্যান্য ঈদের চেয়ে কোরবানির ঈদে সড়কের চাপ বাড়তে পারে।
তবে সব হিসাব-নিকাশ করেই আমরা গাড়ির অগ্রিম টিকিট বিক্রি করব, যাতে সময়মত গাড়িগুলো ছেড়ে যেতে পারে।
তিনি আরও জানান, গাবতলী এলাকা থেকে চলা উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের আগাম টিকিট বিক্রি হবে।
তবে অনলাইনে আগে থেকেই আগাম টিকিট বিক্রি হচ্ছে, তা অব্যাহত থাকবে। কাউন্টার থেকেও বিক্রি করা হবে।
জানা গেছে, গাবতলী এলাকা থেকে চলা বাসের টিকিট আগাম দেওয়া হলেও মহাখালী টার্মিনাল থেকে চলা বাসের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়।
এই টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে টিকিট বিক্রি করা হয়।
সায়েদাবাদ থেকে চলা চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট এলাকার বাসের টিকিট অনলাইনে ও কাউন্টারে আগাম পাওয়া যায়। দিনক্ষণ নির্ধারণ করে আগাম টিকিট বিক্রি করা হয় না।
আরও পড়ুন :
- ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’ এই কথার ভিত্তি কি?
- আরবিআই মূল্যস্ফীতির চাপ কমানোর কথা উল্লেখ করে
- গাজীপুরে নৌকার পরাজয়ের কারণ জানালেন আজমত উল্লা
- বিদেশ যাওয়ার আগে জমি-ফ্ল্যাটসহ সব সম্পদের তথ্য দিতে হবে
- নরসিংদীর দরিদ্র জেলের মেধাবী কন্যা মাসুমা চান্স পেলো ‘ঢাবি’তে

Comments are closed.