বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সাবেক ছাত্রনেতা ও জাতীয়
সমাজতান্ত্রিক দলের (জাসদ) অন্যতম প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, উনার অবস্থা আশঙ্কাজনক। তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন।
এতদিন তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।
দিন দিন তার শারীরিক অবস্থা আরও অবনতি হচ্ছে। মাঝেমধ্যে শরীরে জ্বর বেড়ে যায়। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
গত ৭ মে রাতে শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে পান্থপথে শমরিতা হাসপাতালে ভর্তি হন সিরাজুল আলম খান।
এরপর চিকিৎসকদের পরামর্শে ২০ মে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
৮২ বছর বয়সী এই রাজনীতিক অনেক দিন ধরে উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
আরও পড়ুন :
- চুয়াডাঙ্গায় ২ কোটি ৮০ লাখ টাকার সোনাসহ যুবক আটক
- বিদেশ যাওয়ার আগে জমি-ফ্ল্যাটসহ সব সম্পদের তথ্য দিতে হবে
- গাজীপুরে নৌকার পরাজয়ের কারণ জানালেন আজমত উল্লা
- ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’ এই কথার ভিত্তি কি?
- রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য মঈন
- প্রয়াত ফারুকের আসনে এবার ফেরদৌস মনোনয়নপত্র কিনলেন
- বিদ্যুতের সংকটে কমে গেছে পোশাকশিল্পের উৎপাদন
- ভাইরাল বক্তব্য নিয়ে নিজের অবস্থান খোলসা করলেন মমতাজ!
- শরীয়তপুরে হত্যা মামলায় ১ জনের ফাঁসি

Comments are closed.