পটুয়াখালীতে চাঁদা না পেয়ে হোটেল ম্যানেজার গায়ে আগুন

পটুয়াখালীতে চাঁদা না পেয়ে হোটেল ম্যানেজার জাহাঙ্গীর ফকির (৪০) গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয় স্থায়ি বখাটে শাকিব গাজী ।

বৃহস্পতিবার রাতে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত জাহাঙ্গীর ফকির পটুয়াখালীর দুমকি উপজেলার চর গরবদী এলাকার মৃত জয়নাল ফকিরের ছেলে।

জাহাঙ্গীরের পরিবার ও স্থানীয়রা জানান, গত ২ জুন সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের ফটিকের খেয়াঘাট এলাকার

সিকদার রেস্ট হাউজের দ্বিতীয় তলায় এসে ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের কাছে চাঁদা দাবি করেন স্থায়ি বখাটে শাকিব গাজী।

এ সময় ম্যানেজার জাহাঙ্গীর চাঁদা না দেয়ায় তার গায়ে পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় শাকিব।

ম্যানেজার জাহাঙ্গীরের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে অগ্নিদগ্ধ অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হলে

দীর্ঘ পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার রাতে জাহাঙ্গীর মারা যান।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান,

নিহতের ছোট ভাই জামাল ফকির গত ৬ জুন শাকিব গাজী, শাহীন গাজী এবং অজ্ঞাত ৪/৫ জনের নামে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

যার মামলা নং-৮। শাকিব গাজী শহরের ফটিকের খেয়াঘাট এলাকার বাসিন্দা শাহীন গাজীর ছেলে।

পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় ইতিমধ্যে পটুয়াখালী সদর থানায় একটি মামালা নেয়া হয়েছে।

আশা করছি দ্রুত সময়ের মধ্যে জাহাংগীরের হত্যাকারীদের গ্রেফতার করা সম্ভব হবে।

শুক্রবার সকাল ১০ টায় দুমকি উপজেলার মুরাদিয়া জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে জাহাঙ্গীর ফকিরকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

আরও পড়ুন :

এনএএন টিভি