সৌদি পৌঁছেছেন ৬৪ হাজার ২৭৭ হজযাত্রী, ৮ জনের মৃত্যু

সৌদি আরব হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৬৪ হাজার ২৭৭ জন যাত্রী পৌঁছেছেন।

এর মধ্যে সৌদি আরব হজ পালনে মক্কায় আদম উদ্দিন মন্ডল (৭১) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জুন) হজযাত্রী বহনকারী এয়ারলাইনস,

সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানা যায়।

সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন

এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৪ হাজার ৯২৭ জন।

 

এদিকে, হজে গিয়ে সর্বশেষ আদম উদ্দিন মন্ডল নামে একজনের মৃত্যু হয়েছে। তার পাসপোর্ট নম্বর EE0724900।

এ নিয়ে ৮ জনের মৃত্যু হলো। এরমধ্যে পুরুষ ছয়জন এবং নারী দু’জন।

আরও পড়ুন :

এনএএন টিভি