নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব) আহসান হাবিব খান বলেছেন, বিগত ১৮ মাসে প্রায় এক হাজার নির্বাচন হয়েছে।
সেসব নির্বাচনে স্থানীয় জনপ্রতিনিধি ও ভোটাররা কোনো অভিযোগ করতে পারেনি।
শনিবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলায় স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাসী দাবি করে স্মার্ট কার্ড সম্পর্কে তিনি বলেন, যশোরের সন্তান হিসেবে ঝিকরগাছাবাসীকে অগ্রাধিকার ভিত্তিতে এ স্মার্ট কার্ড দিলাম।
স্মার্ট কার্ড নিয়ে ভোট দেবেন। যাকে খুশি তাকে ভোট দেবেন, যাকে খুশি তাকে নির্বাচিত করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ,
আইডিইএ প্রকল্প পরিচালক (দ্বিতীয় পর্যায়) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম,
খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসান,
যশোর জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম ও পৌরমেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল।
ঝিকরগাছা সম্মিলনী বালিকা বিদ্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস।
পরে প্রধান অতিথি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের হাতে স্মার্ট কার্ড তুলে দেন।
আরও পড়ুন :
- জি-২০ সম্মেলনে মোদীর সামনে ‘ভারত’ লেখা প্ল্যাকার্ড
- কপিল দেব ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ‘২৩’ মনোনীত
- বইছে মৃদু তাপপ্রবাহ, সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর
- চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
- স্বপ্নের পদ্মা সেতুতে চলছে ট্রেন, যা বললেন রেলমন্ত্রী
