বিশ্বব্যাপী করোনা সংক্রমণ আবারও বেড়েছে

বিশ্বব্যাপী করোনা সংক্রমণ আবারও বেড়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী,

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২৮৮ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৭২২ জন।

এর আগের ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৯৯ হাজার ৫১২ জন। মৃত্যু হয়েছিল ৫৫৬ জনের। একদিনের তুলনায় অনেকটাই বেড়েছে সংক্রমণ। এছাড়া গত দিনের চেয়ে মৃতের সংখ্যাটিও বেড়েছে।

এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ১৫৬ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৭৪ হাজার ৪৯০ জনে।

Share this news as a Photo Card