ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদি বৈঠক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আলোচনায় বসেন দুই নেতা।

তবে দুই নেতার মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ঢাকা-দিল্লি সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আজ প্রথমবারের মতো ড. ইউনূস ও নরেন্দ্র মোদি আলোচনায় বসলেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে ড. ইউনূসের ও নরেন্দ্র মোদির সাক্ষাৎ হয়। নৈশভোজে একই টেবিলে তারা পাশাপাশি বসেন।

এনএএন টিভি

Share this news as a Photo Card