হোয়াইট হাউস এ মনোনয়নের বিষয়ে শুনানির জন্য মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশটির সিনেটে পাঠিয়েছে।
মার্কিন পররাষ্ট্র বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
সিনেটে পাস হলে রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন ব্রেন্ট। হাস গতবছর বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বিদায়ের পর অবসরে যান। এরপর মার্কিন পররাষ্ট্র বিভাগ অবসরপ্রাপ্ত আরেক পেশাদার কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসনকে বাংলাদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়ে পাঠায়।
মার্কিন কূটনৈতিক বিশ্লেষক জন ডানিলোভিচ বুধবার (৩ সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্টে বলেন, বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের জন্য ব্রেন্ট ক্রিস্টেনসেন সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তিনি আশা প্রকাশ করেন, মার্কিন সিনেট দ্রুত এ মনোনয়ন অনুমোদন করবে।

One Reply to “ব্রেন্ট ক্রিস্টেনসেনকে ঢাকার নতুন রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন ট্রাম্প”
Comments are closed.