মারা গেলেন দগ্ধ শিক্ষক মাহফুজা

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টা ৪৫ মিনিটে শিক্ষিকা মাহফুজা (৪৫) মারা যান। তিনি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন মাহফুজা।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দুঘর্টনায় মাহফুজার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়া আরো বেশ কিছু জটিলতা দেখা গিয়েছিল।

বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে ৫৬ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। ছাড়পত্র পেয়েছেন ১৪ জন, ২৩ জন রোগী এখনো হাসপাতালে ভর্তি আছেন।

এনএএন টিভি