রিমান্ডে নির্যাতনের অভিযোগ আনলেন গাজী সালাহউদ্দিন

কারাগারে রিমান্ডের সময় অমানবিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাহউদ্দিন তানভীর।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

গাজী সালাহউদ্দিন দাবি করেন, নির্যাতনের কথা বাইরে বললে পরিবারের সদস্যদের গুম করার হুমকি দেওয়া হয়। রিমান্ডে ‘জুলাই জঙ্গি’ হিসেবে গালি দেওয়া হয়। সেই সাথে শেখ হাসিনাকে কেন তাড়িয়েছে, এমন কথা বলে নির্যাতন করা হয়।

Share this news as a Photo Card