দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সব ধরনের প্রচার-প্রচারণা ও মিছিলে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।
এতে হয়েছে,
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ অনুসারে কোনো নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ শুরুর
আগের ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান থেকে বিরত থাকতে হবে।
এছাড়া কোনো মিছিল বা শোভাযাত্রা আয়োজন বা তাতে যোগদান না করার বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
আগামী ৭ জানুয়ারি সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু। এ হিসাবে ৫ জানুয়ারি সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে পরিপত্রে বলা হয়।
এছাড়া ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোনো প্রার্থী নির্বাচন ক্যাম্প স্থাপন করতে পারবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত,
নোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত।
এরই মধ্যে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত চলবে প্রচারণা। ২০২৪ সালের ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ।
আরও পড়ুন :
- ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- ৯ জানুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র বহন-প্রদর্শন নিষিদ্ধ
- নয়াপল্টন কার্যালয়ের সামনে আবারও পুলিশ মোতায়েন
- নির্বাচন কমিশনের আচারন বিধি মেনে নির্বাচন করবো : শামীম ওসমান
- গাইবান্ধায় হরতাল সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল যানবাহন ভাংচুর
- ট্রেনে আগুন : সন্তানকে বুকে জড়িয়েই পুড়ে মারা যান পপি
- নরসিংদীতে মহান বিজয় দিবসে আলোচনা সভা, দোয়া মাহফিল, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- রাজশাহীর আদালতে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের জবাব দিতে চিত্র নায়িকা মাহি
- টাকা নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন, যা বললেন হিরো আলম
- কোনো পেশি শক্তি শান্তিপূর্ণ ভোটের বাঁধা হতে পারবে না – সরদার মুজিব

Comments are closed.