সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান

সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৩ মে) তিনি ঢাকা ত্যাগ করেন।

সফরকালে কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করবেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৫ মে দেশে ফিরবেন।

এনএএন টিভি

Share this news as a Photo Card