হত্যা মামলায় পলকের আরও ৬ দিনের রিমান্ড

সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পৃথক দুইটি হত্যা মামলায়  তিনদিন করে মোট ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। রোববার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত এই আদেশ দেন।

এর আগে, জুনাইদ আহমেদ পলককে বাড্ডা থানায় সুমন সিকদার, সূত্রাপুর থানায় ইকরাম হোসেন কাওসার ও ওমর ফারুক হত্যা মামলায় গ্রেফতার দেখানোসহ সাতদিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।

এ সময় রাষ্ট্রপক্ষ এবং বিএনপিপন্থী আইনজীবী আনোয়ারুল ইসলাম রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিদের পক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

বিস্তারিত আসছে…

Share this news as a Photo Card