পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৬৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৭২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৭০ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের এ বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান এআইজি ইনামুল হক সাগর।
