দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টায় ১৮.৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
রবিবার (৭ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন।
পাশাপাশি ইসি কন্ট্রোল রুম থেকে বলা হয়, দুপুর পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩৭ স্থানে অনিয়মের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
অনিয়মের ঘটনায় ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Comments are closed.