আওয়ামী লীগ এর শান্তি ও উন্নয়ন সমাবেশ কাল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন নেছা মুজিব এর কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে শান্তি ও উন্নয়ন সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ পালিত হবে। এ দিন বিকেল ৩টায় এ শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেইট অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে

যোগ দেওয়ার কথা রয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।

সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।

এতে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান,

সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

আরও পড়ুন :

এনএএন টিভি