আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সময়মতো দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ।
আজ (মঙ্গলবার, ১৭ জুন) সকাল ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস এর সঙ্গে বৈঠকটি স্থায়ী হয় প্রায় দেড় ঘন্টা।
বৈঠক শেষে আমীর খসরু বলেন, আগামী দিনে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে ব্রাজিলের সঙ্গে ক্রীড়াসহ কোন কোন খাতে কাজ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, আন্তর্জাতিক যেকোনো অস্থিরতার প্রভাব মোকাবেলায় নির্বাচিত সরকার অধিক দক্ষতা দেখাতে পারে। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐকমত্য আছে বলেও জানান তিনি। নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ইসির সঙ্গে সরকার আলোচনা করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এ নেতা।
এসময় তিনি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। লন্ডনের বৈঠক অত্যন্ত ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন নিয়ে সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বানও জানান আমীর খসরু ।
এর আগে, বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির তিন সদস্যদের প্রতিনিধিদল। বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠকে দু’দেশের কৃষি, প্রাণিসম্পদ ও খেলাধুলাসহ বিভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় ।
এন এ এন টিভি
