ছাত্রদল নেতা জনি হত্যা: সাবের হোসেনসহ ৬২ জনের বিরুদ্ধে বিএনপির ট্রাইব্যুনালে অভিযোগ

ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে অপহরণ,গুম করে ক্রসফায়ারে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিঞাসহ ৬২ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন বিএনপি।

রোববার (২৯ জুন) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ জমা দেন বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাহউদ্দিন খান

অভিযোগ দিয়ে গণমামাধ্যমকে তিনি জানান, ২০১৫ সালে জনি জেলখানায় যান এক বন্ধুকে দেখতে। সেখান থেকে তাকে অপহরণ করা হয়। পরে গুম করে রেখে দুদিন পর ১৬টি গুলি করে ক্রসফায়ার করে হত্যা করা হয় তাকে।

সালাহউদ্দিন খান জানান, এখন পর্যন্ত এ মামলার সুরাহা করতে পারেনি কর্তৃপক্ষ। ফলে তারা ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন। দ্রুত ন্যায় বিচার পাবেন বলে আশা তাদের।

ঘটনার বিবরণ

২০১৫ সালের ২০ বা ২১ জানুয়ারি রাজধানীর খিলগাঁও এলাকায় ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান ‘জনি’কে পুলিশের ‘বন্দুকযুদ্ধ’ বা ‘ক্রসফায়ার’ হিসেবে হত্যা করা হয়। ঘটনার দুই দিন আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিলো

অবশেষে ২০২৪ সালের ২–৪ সেপ্টেম্বর, নিহত জনির বাবা ইয়াকুব আলী খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন

মামলায় মোট ৬২ জনকে আসামি করা হয়েছে—এর মধ্যে ১৩ পুলিশ কর্মকর্তা, সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সাবেক ডিএমপি ডিবি উপকমিশনার কৃষ্ণপদ রায়, থানা ও ডিবি পুলিশ সদস্যসহ বিএনপি–আওয়ামী লীগের আরও অন্যান্য নেতা-কর্মী

গ্রেপ্তার আবেদন করা হলেও, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি

মামলার প্রধান তফসিল এবং অভিযোগ

জনিকে ২০১৫ সালের ১৯–২১ জানুয়ারি পর্যন্ত পুলিশের হেফাজতে বেআইনিভাবে রাখা হয়, নির্যাতন চালানো হয় এবং গুলি করে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ আনা হয়েছে

এর ফলে বাদী পরিবার দীর্ঘদিন মামলায় বিলম্বিত হয়, কারণ “মিথ্যা মামলা ও ক্রসফায়ারে হত্যার ভয় দেখানো হয়েছিল”

 

এন এ এন টিভি