ঢাকা-১৩ আসনে মামুনুল হকের নির্বাচনি সমাবেশ সোমবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকের নির্বাচনি সমাবেশ আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন। এছাড়া ১১ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দও এ সমাবেশে যোগ দেবেন।

আয়োজকরা জানান, আসন্ন নির্বাচনে ঢাকা-১৩ আসনের রাজনৈতিক প্রেক্ষাপট, উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

Share this news as a Photo Card