পাকিস্তানে আত্মসমর্পণের পর পুলিশি হেফাজতে খাদিজা!

পাকিস্তানের লাহোর পুলিশের কাছে আত্মসমর্পণের পর মঙ্গলবার (২৩ মে) ফ্যাশন ডিজাইনার খাদিজা শাহকে হেফাজতে নেওয়া হয়েছে। পিটিআই প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে কোর কমান্ডার হাউসে হামলার ঘটনায় অভিযুক্ত তিনি।

ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী সালমান শাহের কন্যা খাদিজা। তিনি পাকিস্তানের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার।

গত ৯ মে লাহোরের কোর কমান্ডার হাউসে হামলার মূল উসকানিদাতা হিসেবে পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিলেন খাদিজা।

খ্যাতিমান ফ্যাশন ডিজাইনারের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও অন্যান্য অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে সারোয়ার রোড থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

শীর্ষ পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, খাদিজা শাহ লাহোর সিআইএ হেড অফিসে হাজির হয়েছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে একটি অজ্ঞাত স্থানে স্থানান্তরিত করা হয়েছে।

খাদিজা শাহ পাকিস্তানের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার এবং ইমরান খানের দলের একজন একনিষ্ঠ সমর্থক। পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো শুরু করার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

ওই পুলিশ কর্মকর্তা বলেন,

পাঞ্জাব আইজি পুলিশের ব্যর্থতার বিষয়ে অসন্তোষ প্রকাশ করার পর মঙ্গলবার তাকে গ্রেফতার করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিভিন্ন স্থানে অভিযান জোরদার করে।

খাদিজা শাহ পাকিস্তানের দুটি অত্যন্ত সফল ব্র্যান্ড ইলান এবং জাহা এর মালিক।

আরও পড়ুন:

এনএনএন টিভি