অবশেষে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তায় অনুমোদন পেল মেট্রো পুলিশ ইউনিট। যাকে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ বা এমআরটি পুলিশ বলে অভিহিত করা হচ্ছে। এই বিভাগে একজন উপমহাপরিদর্শক থাকবেন। যার নেতৃত্বে ২৩১ জনের জনবল চূড়ান্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বুধবার (২৪ মে) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নূর-এ-মাহবুবা জয়া।
উক্ত প্রজ্ঞাপনে বলা হয়,
‘এমআরটি মেট্রোরেল সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি ক্যাডার পদ ও ২২৮টি নন-ক্যাডার পদসহ মোট ২৩১টি পদ সৃজন এবং ১৫টি যানবাহন টিওএন্ডইভুক্তকরণ হয়েছে।
এছাড়া কেন্দ্রীয় প্রশাসনিক কাজের জন্য একজন ডিআইজি, একজন পুলিশ সুপার, দুজন পরিদর্শক, একজন ইন্সপেক্টর (নিরস্ত্র), একজন ইন্সপেক্টর (সশস্ত্র), দুজন এসআই (নিরস্ত্র),
দুজন এসআই (সশস্ত্র), তিনজন এএসআই (নিরস্ত্র), চারজন এএসআই (সশস্ত্র), পাঁচজন নায়েক, ১০ জন কনস্টেবল, একজন কম্পিউটার অপারেটর, একজন হিসাব রক্ষক,
একজন উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুজন পদে থাকবেন।
এসব পদের পাশাপাশি এমআরটি লাইন-৬ এর জন্য একজন অতিরিক্ত পুলিশ সুপার, ছয়জন ইন্সপেক্টর (নিরস্ত্র), দুজন এসআই (নিরস্ত্র), ৩৪ জন এএসআই (নিরস্ত্র) ও ১৫৩ জন কনস্টেবল পদ সৃষ্টি করা হয়েছে।
সম্প্রতি ঢিল ছুঁড়ে মেট্রোরেলের জানালার গ্লাস ভেঙে ফেলার বিষয়টি উদ্বোগের জন্ম দেয়।
ফলে মেট্রোরেলকে আরও নিরাপদ করতে চায় কর্তৃপক্ষ। সেই ধারাবাহিকতায় মেট্রোরেলের সার্বিক নিরাপত্তায় গঠিত হলো মেট্রো পুলিশ ইউনিট বা এমআরটি পুলিশ।
প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে মতিঝিল পর্যন্ত চালু হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন :
- বগুড়ায় নিখোঁজ নেতার লাশ নদী থেকে উদ্ধার
- বিয়ে না করে পালিয়ে যাওয়ার সময় বরকে মণ্ডপে ফেরালেন কনে!
- শুক্রবার পর্যন্ত গাজীপুরে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
- নিষিদ্ধ হচ্ছে ইমরান খানের রাজনৈতিক দল!
- বর্ণবাদের বিরুদ্ধে ফুটবলার রাফিনহার যুদ্ধ ঘোষণা
- ‘পরবর্তী মহামারির জন্য প্রস্তুত থাকতে হবে’
- কক্সবাজারে বজ্রপাতে পৃথক স্থানে দুইজনের মৃত্যু
- সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
- হজের আগে ওমরাহ নয়
- মাইগ্রেন ব্যথা বাড়ার কারণ এবং করণীয়
- ঘুরতে বেরিয়ে অ্যাম্বুলেন্স খাদে পড়ে নিহত ১
- যুক্তরাষ্ট্রে পৌঁছে যা বললেন নতুন চীনা দূত
- সেপ্টেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী!
- ৩৫০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানের নির্দেশ

Comments are closed.