ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপি সহযোগিতা করছে : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ধ্বংস করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে একথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপি সহযোগিতা করছে। নির্বাচন  কমিশনের সংস্কার প্রস্তাবকে আমরা ইতিবাচকভাবে দেখছি।

শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছিলেন।

বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন।’
 

আন্দোলন সংগ্রাম নিয়ে তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে বিএনপি সংগ্রাম করছে। তারেক রহমান এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। জনগণ ও ছাত্রসমাজের আন্দোলনের মধ্য দিয়ে হাসিনাকে পরাজিত করতে সক্ষম হয়েছি।

যেসব সংস্কার প্রস্তাব এসেছিল, ‘সেখানে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনগণের সমর্থনের মধ্য দিয়ে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বাংলাদেশে একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে। এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ’

এনএএন টিভি

Share this news as a Photo Card