নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামীয় দলটি নিবন্ধনের জন্য আবেদন করে, যা প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে। আবেদনপত্রে প্রতীক হিসেবে পছন্দের ক্রমানুযায়ী শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করা হয়, যা পরবর্তী সময়ে পরিবর্তন করে শাপলা, লাল শাপলা ও সাদা শাপলা করা হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা বিধিমালার অধীন অনুষ্ঠিত কোনো নির্বাচনে কোনো দল কর্তৃক মনোনীত সব প্রার্থীর জন্য নির্ধারিত প্রতীক থেকে পছন্দকৃত যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা হবে এবং এভাবে বরাদ্দকৃত প্রতীক দলটির জন্য সংরক্ষিত থাকবে, যদি না তা পরবর্তী সময়ে নির্ধারিত প্রতীকগুলোর মধ্য থেকে অন্য কোনো প্রতীক লাভের জন্য ইচ্ছা প্রকাশ করে। এ অবস্থায়, দলের নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯ (১) প্রতীকের তালিকা থেকে বরাদ্দ হয়নি, এমন একটি প্রতীক পছন্দ করে নির্বাচন কমিশনকে আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
৫০ প্রতীকের তালিকা
নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া চিঠিতে নির্বাচন কমিশন এনসিপিকে ৫০টি প্রতীকের তালিকা দিয়েছে।

One Reply to “বেগুন, লাউ, চিংড়ি ছাড়াও এনসিপির অপশনে আছে আরো যেসব প্রতীক”
Comments are closed.